মেঘনা ইন্স্যুরেন্সের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৭ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

মেঘনা ইন্স্যুরেন্সের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
Share

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি মেঘনা ইন্স্যুরেন্স পিএলসি ২০২৫ সালের সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে কোম্পানি সূত্রে জানা গেছে।

তথ্য অনুযায়ী, আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৩৫ পয়সা, যা আগের বছরের ১ টাকা ৩১ পয়সা থেকে বেড়েছে। এ ছাড়া শেয়ারপ্রতি নগদ অর্থ প্রবাহ (ক্যাশ ফ্লো) উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে হয়েছে ৫ টাকা ৭১ পয়সা, যেখানে আগের বছর তা ছিল ১ টাকা ৯৫ পয়সা।

২০২৫ সালের ৩১ ডিসেম্বর কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ২৯ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ জুন সকাল ১১টায় হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এজিএমে অংশগ্রহণ ও ঘোষিত লভ্যাংশ পাওয়ার যোগ্যতা নির্ধারণের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ মে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১০:১১ পিএম | সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com