প্রতিদিনের অর্থনীতি | মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি আইপিডিসি ফাইন্যান্স পিএলসি ২০২৫ সালের সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস শেয়ার।
বুধবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে কোম্পানি সূত্রে জানা গেছে।
আর্থিক তথ্য অনুযায়ী, আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ১১ পয়সা, যা আগের বছরের ৮৯ পয়সা থেকে উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
একই সময়ে শেয়ার প্রতি নগদ অর্থ প্রবাহ ঘুরে দাঁড়িয়ে হয়েছে ৯ টাকা ৯৪ পয়সা, যেখানে আগের বছর তা ছিল ঋণাত্মক ৬ টাকা ৯ পয়সা।
২০২৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৮৫ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ জুন সকাল ৯টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এর জন্যে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২ জুন।
Posted ৯:১১ পিএম | মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity