শিরোনাম >>
শিরোনাম >>

উচ্চপদে ব্যাংকার নিয়োগে নতুন নীতিমালা, শিথিল হলো পরীক্ষার বাধ্যবাধকতা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৯ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

উচ্চপদে ব্যাংকার নিয়োগে নতুন নীতিমালা, শিথিল হলো পরীক্ষার বাধ্যবাধকতা
Share

এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে উচ্চতর পদে যোগদানের ক্ষেত্রে ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্ত শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক।

দেশের ব্যাংকিং খাতে জনবল নিয়োগে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ না হলেও নির্দিষ্ট অভিজ্ঞতা থাকলে একজন ব্যাংকার অন্য ব্যাংকে উচ্চতর পদে যোগ দিতে পারবেন।

বুধবার (২৯ এপ্রিল) জারি করা প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক জানায়, সিনিয়র অফিসার পদমর্যাদার কোনো কর্মকর্তা যদি অন্তত ১৫ বছরের অভিজ্ঞতা অর্জন করে থাকেন, তাহলে তাকে অন্য ব্যাংকে উচ্চ পদে নিয়োগ দেওয়া যাবে—এ ক্ষেত্রে ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক থাকবে না।

নীতিনির্ধারকদের মতে, ব্যাংকিং খাতে দক্ষ ও অভিজ্ঞ জনবলকে কাজে লাগাতে এবং নেতৃত্ব পর্যায়ে সক্ষমতা বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে জারি করা নির্দেশনায় অন্য ব্যাংকে উচ্চতর পদে যোগদানের জন্য ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক করা হয়েছিল। নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে সেই শর্তে আংশিক শিথিলতা আনা হলো।

 

/আরএস
Facebook Comments Box
Share
advertisement

Posted ১০:৫৩ পিএম | বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com