ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৯ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
Share

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে কোম্পানি সূত্রে জানা গেছে।

আর্থিক তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৩ পয়সা, যা আগের বছরের ১ টাকা ১২ পয়সার তুলনায় সামান্য বেশি।

গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৩৬ পয়সা।

ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ৬ আগস্ট বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জ‌ন্যে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৮ জুন।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৭:২৬ পিএম | বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com