শিরোনাম >>
শিরোনাম >>

সূচকের উত্থানে ডিএসইতে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ৩০ জুন ২০২৬   |   প্রিন্ট

সূচকের উত্থানে ডিএসইতে লেনদেন ১৫৭৩ কোটি টাকা
Share

 

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৩০ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়ার পাশাপাশি আগের কার্যদিবসের তুলনায় লেনদেনের পরিমাণও বেড়েছে উল্লেখযোগ্য হারে।

ডিএসই সূত্রে জানা গেছে, প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪০ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭৬২ পয়েন্টে অবস্থান করছে। শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ১১ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৮ পয়েন্টে এসেছে। অন্যদিকে, ব্লু-চিপ কোম্পানিগুলোর সূচক ডিএস-৩০ ১১ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৭৮ পয়েন্টে পৌঁছেছে।

দিন শেষে ডিএসইতে মোট ১ হাজার ৫৭৩ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৩৫১ কোটি ৫১ লাখ টাকা।

আজ মোট ৩৯৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৪৯টি প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে, ৯৪টির কমেছে এবং ৫৪টির দর অপরিবর্তিত রয়েছে।

 

/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৩:৩৬ পিএম | মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com