নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৬ জুলাই ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক পিএলসি ও ব্যাংক এশিয়া পিএলসির দুই উদ্যোক্তা প্রায় ২০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে সোমবার (৬ জুলাই) এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, ব্যাংক এশিয়া পিএলসির উদ্যোক্তা পরিচালক পচিলক রুমি এ হোসাইন তার মালিকানাধীন ৩ কোটি ৯৩ লাখ ১৮ হাজার ৪৫৫টি শেয়ারের মধ্যে ১০ লাখ ৬৩ হাজার শেয়ার বিক্রি করবেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর পাবলিক মার্কেটে প্রচলিত বাজারদরে এসব শেয়ার বিক্রি করা হবে।
অন্যদিকে, সাউথইস্ট ব্যাংক পিএলসির উদ্যোক্তা রেহানা কাশেম তার হাতে থাকা ৩১ লাখ ৪৩ হাজার ৩৭টি শেয়ারের মধ্যে ১০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। তিনিও আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পাবলিক মার্কেটে প্রচলিত বাজারদরে শেয়ার বিক্রি সম্পন্ন করবেন।
Posted ১২:২৪ পিএম | সোমবার, ০৬ জুলাই ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity