মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ

প্রতিদিনের অর্থনীতি ডেস্ক   |   শনিবার, ১৮ জুলাই ২০২৬   |   প্রিন্ট

মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
Share

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫ সংশোধনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। একই সঙ্গে এ উদ্যোগ গ্রহণ করায় কমিশনের চেয়ারম্যান মাসুদ খান ও কমিশনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংগঠনটি।

শনিবার (১৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিবিএ জানায়, গত ১৩ জুলাই বিএসইসির উদ্যোগে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় ডিবিএ এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) প্রতিনিধিরা অংশ নেন। সভায় সংশোধিত মার্জিন বিধিমালার খসড়া নিয়ে অংশীজনদের মতামত, প্রস্তাব ও উদ্বেগ গুরুত্বের সঙ্গে শুনে সেগুলো সংস্কার প্রক্রিয়ায় বিবেচনার আশ্বাস দেয় কমিশন।

ডিবিএর মতে, বিএসইসির এই বাস্তবমুখী ও বাজারবান্ধব উদ্যোগ দেশের পুঁজিবাজারের জন্য ইতিবাচক বার্তা বহন করছে। সংশোধিত মার্জিন বিধিমালা কার্যকর হলে একটি ভারসাম্যপূর্ণ, আধুনিক ও সময়োপযোগী নিয়ন্ত্রক কাঠামো গড়ে উঠবে, যা বাজারের স্বচ্ছতা, শৃঙ্খলা ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংগঠনটি আশা প্রকাশ করে, শিগগিরই সংশোধিত বিধিমালার খসড়া জনমতের জন্য প্রকাশ করা হবে। খসড়া প্রকাশের পর তা পর্যালোচনা করে প্রয়োজনীয় মতামত ও সুপারিশ কমিশনের কাছে উপস্থাপন করবে ডিবিএ।

ডিবিএর সভাপতি সাইফুল ইসলাম বলেন, দেশের পুঁজিবাজারকে আরও শক্তিশালী, আধুনিক ও বিনিয়োগবান্ধব করে তুলতে বিএসইসি যে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে, ডিবিএ তার প্রতি পূর্ণ সমর্থন জানায়। ভবিষ্যতেও পুঁজিবাজারের উন্নয়ন ও প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়নে কমিশনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে সংগঠনটি প্রস্তুত রয়েছে।

 

/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৮:১১ পিএম | শনিবার, ১৮ জুলাই ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com