শিরোনাম >>
শিরোনাম >>

বোর্ড সভার তারিখ নির্ধারণ করলো বীমা খাতের চার প্রতিষ্ঠান

  |   মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট

বোর্ড সভার তারিখ নির্ধারণ করলো বীমা খাতের চার প্রতিষ্ঠান
Share

আজ মঙ্গলবার (২২ এপ্রিল) পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের চার প্রতিষ্ঠান তাদের বোর্ড সভার তারিখ নির্ধারণ করেছে। কোম্পানিগুলো হচ্ছে, ঢাকা ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

৩০ এপ্রিল বিকেল ৩ টায় বোর্ড সভার তারিখ নির্ধারণ করেছে ঢাকা ইন্স্যুরেন্স ও এক্সপ্রেস ইন্স্যুরেন্স।

অপরদিকে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের বোর্ড সভার তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ এপ্রিল বিকেল সাড়ে ৩ টায় ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের বোর্ড সভার তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ এপ্রিল বিকেল সাড়ে ৩ টায় পাশাপাশি প্রতিষ্ঠানটি প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করার বোর্ড মিটিং নির্ধারণ করেছে বিকেল সাড়ে ৩ টায়।

সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। পাশাপাশি একই সভায় এক্সপ্রেস ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ৩১ মার্চ,২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে। বোর্ড এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিগুলো।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৫:৪২ পিএম | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

April 2025
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com