শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নন লাইফ বীমা খাতের আরো পাঁচ কোম্পানির তৃতীয় প্রান্তিক প্রকাশ

  |   রবিবার, ০২ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   798 বার পঠিত

নন লাইফ বীমা খাতের আরো পাঁচ কোম্পানির তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের পাঁচ কোম্পানি ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর-২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার প্রতি আয় (ইপিএস) ও শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ওঠানামা লক্ষ্য করা গেছে।

রোববার (০২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে মঙ্গলবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করে কোম্পানিগুলো।

ফেডারেল ইন্স্যুরেন্সের জুলাই–সেপ্টেম্বর,২০২৫ প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২১ পয়সা। নয় মাস তথা (জানুয়ারি–সেপ্টেম্বর, ২০২৫) মেয়াদে ইপিএস হয়েছে ৮৫ পয়সা, আগের বছর ছিল ৭৫ পয়সা। ৩০ সেপ্টেম্বর শেষে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১২ টাকা ৭৯ পয়সা।

রিপাবলিক ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিকে ইপিএস দাঁড়ায় ৪০ পয়সা, যা আগের বছর (সংশোধিত) ছিল ৫৩ পয়সা। জানুয়ারি–সেপ্টেম্বর মেয়াদে ইপিএস হয়েছে ১ টাকা ৪৭ পয়সা, আগের বছর ছিল ১ টাকা ৬৬ পয়সা। সেপ্টেম্বর শেষে এনএভিপিএস দাঁড়ায় ১৯ টাকা ২৯ পয়সা।

ইস্টার্ন ইন্স্যুরেন্সের জুলাই–সেপ্টেম্বর, ২০২৫ প্রান্তিকে ইপিএস বেড়ে হয়েছে ১ টাকা ০৮ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ০২ পয়সা। জানুয়ারি–সেপ্টেম্বর মেয়াদে ইপিএস হয়েছে ২ টাকা ৭৭ পয়সা, আগের বছর ছিল ২ টাকা ৭২ পয়সা। সেপ্টেম্বর শেষে এনএভিপিএস দাঁড়িয়েছে ৫২ টাকা ০২ পয়সা।

স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের জুলাই–সেপ্টেম্বর, ২০২৫ প্রান্তিকে ইপিএস দাঁড়িয়েছে ৭৭ পয়সা, যা আগের বছর ছিল ৭৫ পয়সা। জানুয়ারি–সেপ্টেম্বর সময়ে ইপিএস হয়েছে ২ টাকা ০৫ পয়সা, আগের বছর ছিল ২ টাকা ০৩ পয়সা। সেপ্টেম্বর শেষে এনএভিপিএস বেড়ে দাঁড়িয়েছে ২২ টাকা ৪২ পয়সা।

মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিকে ইপিএস দাঁড়ায় ১১ পয়সা, যা আগের বছর ছিল ১৫ পয়সা। জানুয়ারি–সেপ্টেম্বর সময়ে ইপিএস হয়েছে ৬৪ পয়সা, আগের বছর ছিল ৭০ পয়সা। ৩০ সেপ্টেম্বর শেষে এনএভিপিএস দাঁড়ায় ১৭ টাকা ৭৪ পয়সা।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
advertisement

Posted ১:৩২ অপরাহ্ণ | রবিবার, ০২ নভেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com