
| বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 192 বার পঠিত

দেশে প্রথমবারের মতো ইন্টারনেট বন্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবসহ ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’–এর খসড়া প্রকাশ করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। সাধারণ জনগণ ও সংশ্লিষ্ট অংশীজনের মতামতের জন্য খসড়াটি উন্মুক্ত করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রস্তাবিত এই অধ্যাদেশটি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এতে বিদ্যমান আইন ও নীতিমালায় বেশ কিছু মৌলিক ও যুগোপযোগী পরিবর্তন আনা হয়েছে, যার মাধ্যমে দেশের টেলিযোগাযোগ খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিক অধিকারের সুরক্ষা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, খসড়া অধ্যাদেশের বিষয়ে মতামত পাঠানো যাবে নিম্নলিখিত ঠিকানায়—
ই-মেইল: secretary@ptd.gov.bd
ঠিকানা: সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
অংশীজন ও সাধারণ জনগণকে আগামী ১৫ নভেম্বরের মধ্যে মতামত পাঠানোর আহ্বান জানানো হয়েছে।

Posted ৩:৪৬ অপরাহ্ণ | বুধবার, ০৫ নভেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


