
| বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 409 বার পঠিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা প্রতিষ্ঠান নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নাম পরিবর্তনে অনুমতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠানটি ‘নিটল ইন্স্যুরেন্স পিএলসি’ নামে কার্যক্রম চালাবে।
বুধবার (১০ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানির আবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সব দিক বিবেচনায় নাম পরিবর্তনের অনুমতি দেয়। পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) থেকেও বিষয়টি নিশ্চিত হয়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) থেকে নতুন নাম আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। তবে নাম পরিবর্তন ছাড়া কোম্পানির মূল কাঠামো, কার্যক্রম এবং অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
প্রতিদিনের অর্থনীতি/এসএ

Posted ১:০১ অপরাহ্ণ | বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


