
| বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 313 বার পঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল আগামীকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঘোষণা করা হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে একযোগে দুই নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।
বুধবার (১০ ডিসেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেল চারটায় সিইসির ভাষণ রেকর্ড করার কথা রয়েছে।
এবার সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। তাই উভয় নির্বাচনের তফসিলও একসঙ্গে ঘোষণা করা হবে বলে জানিয়েছে ইসি।
দিনের শুরুতে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশন দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে। সাক্ষাৎ শেষে ইসি সচিব জানান, জাতীয় নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে এবং রাষ্ট্রপতি এ বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

Posted ৫:৩৭ অপরাহ্ণ | বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


