২৭ ডিসেম্বর শ‌নিবার ব্যাংক খোলা

  |   বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট

২৭ ডিসেম্বর শ‌নিবার ব্যাংক খোলা
Share

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মনোনয়নপত্র দাখিলের জন্য প্রয়োজনীয় জামানতের অর্থ এবং ভোটার তালিকার সিডি ক্রয়ের অর্থ জমা দিতে আগামী শ‌নিবার (২৭ ডিসেম্বর) দেশের সকল তফসিলি ব্যাংক খোলা থাকবে।

বুধবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের অংশ হিসেবে নাগরিকদের জন্ম নিবন্ধন সংক্রান্ত তথ্য এবং ভোটার তথ্য সংশোধন বা সংযোজনের জন্য নির্ধারিত ফি পরিশোধে ব্যাংকিং সেবা প্রয়োজন। এ কারণে নির্ধারিত দিনে ব্যাংকের শাখাগুলো খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওই দিন গ্রাহকরা ব্যাংক ড্রাফট, পে-অর্ডার কিংবা অন্যান্য অনুমোদিত ব্যাংকিং মাধ্যমের মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংক আরও জানায়, নির্বাচন কমিশনের অনুরোধের পরিপ্রেক্ষিতে জনস্বার্থে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসআর
Facebook Comments Box
Share
advertisement

Posted ৮:০৭ পিএম | বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com