| বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ | প্রিন্ট
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন ইমতিয়াজ আহমদ মাসুম। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক তাকে এ পদে উন্নীত করেছে।
১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে কর্মজীবন শুরু করেন ইমতিয়াজ আহমদ মাসুম। দীর্ঘ কর্মজীবনে তিনি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের ভিজিল্যান্স উপবিভাগ, ফরেন এক্সচেঞ্জ ইন্সপেকশন অ্যান্ড ভিজিল্যান্স বিভাগ, ফিন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্ট (এফআইসিএসডি), অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্ট এবং সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।
এ ছাড়া তিনি ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স ফ্যাসিলিটি–২ (আইপিএফএফ–২) প্রকল্প এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি বাংলাদেশ ব্যাংকের বরিশাল কার্যালয়ের পরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন।
ইমতিয়াজ আহমদ মাসুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স বিষয়ে প্রফেশনাল মাস্টার্স ডিগ্রি লাভ করেন। এছাড়া জার্মানির ফ্রাঙ্কফুর্ট স্কুল অব ফাইন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্ট এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের যৌথ উদ্যোগে পরিচালিত সার্টিফায়েড এক্সপার্ট ইন রিস্ক ম্যানেজমেন্ট (সিইআরএম) প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন।
দাপ্তরিক প্রয়োজনে তিনি ফিলিপাইন, সিঙ্গাপুর, ভারত, মালয়েশিয়া, ইংল্যান্ড, থাইল্যান্ড, জার্মানি, সুইজারল্যান্ড ও তুরস্কে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন। ২০২১ সালে তিনি বাংলাদেশ ব্যাংকের এএমএল রিস্কিং অ্যাওয়ার্ড (বেস্ট ক্যাটাগরি) লাভ করেন।
Posted ১১:০২ পিএম | বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity