শিরোনাম >>
শিরোনাম >>

সোনার বাংলা ইন্স্যুরেন্সের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১০ মে ২০২৬   |   প্রিন্ট

সোনার বাংলা ইন্স্যুরেন্সের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
Share

পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনার বাংলা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০২৫ সালের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস শেয়ার রয়েছে।

রোববার (১০ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ সুপারিশ করেছে।

ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১৩ আগস্ট সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১১ জুন।

কোম্পানিটির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, আলোচিত বছরে সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৯ পয়সা, যা আগের বছর ছিল ২০ পয়সা। একই সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ২ পয়সা, যা আগের বছর ছিল ২০ টাকা ২৪ পয়সা।

এছাড়া শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) বেড়ে হয়েছে ১ টাকা ২২ পয়সা, আগের বছর যা ছিল ১ টাকা ১৭ পয়সা।

 

/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১০:২০ এএম | রবিবার, ১০ মে ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com