বড় পতনের নেপথ্যে যে ১০ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৭ মার্চ ২০২৪   |   প্রিন্ট

বড় পতনের নেপথ্যে যে ১০ কোম্পানি
Share

পুঁজিবাজারে সপ্তাহের তৃতীয় কার্যদিবস আজ বুধবার (২৭ মার্চ) সূচক আরও বড় পতন হয়ছে।

এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে সাড়ে ৭১ পয়েন্টের বেশি।

সূচকের এমন পতনের নেপথ্যে ছিল ১০ কোম্পানির শেয়ার। লঙ্কাবাংলা ফাইন্যান্স অ্যানালাইসিস পোর্টাল এবং আমার স্টক সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানি এবং প্রতিষ্ঠানের মধ্যে ৩২১টি কোম্পানি ও প্রতিষ্ঠানেরই শেয়ার দর কমেছে। যাদের মধ্যে ১০টি কোম্পানির শেয়ারই ডিএসইর সূচকে খেয়ে ফেলেছে ৩৮ পয়েন্টের বেশি।

কোম্পানিগুলো হলো- ব্রিটিশ আমেরিকান টোব্যাকো-বিএটিবিসি, গ্রামীণফোন, রেনাটা, বেক্সিমকো ফার্মা, ওয়ালটন হাই-টেক, বিকন ফার্মা, পূবালী ব্যাংক, ফরচুন সুজ, আইএফআইসি ব্যাংক এবং কোহিনুর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

আজ ডিএসইর সূচক পতনের শীর্ষ কোম্পানি ছিল ব্রিটিশ আমেরিকান টোব্যাকো-বিএটিবিসি। কোম্পানিটির শেয়ারদর কমেছে আজ ১০ টাকা ৬০ পয়সা। যে কারণে ডিএসইর সূচক পতনে কোম্পানিটির দায় ছিল ৮.৮৩ পয়েন্ট।

এদিন ডিএসইর সূচক পতনে দ্বিতীয় শীর্ষ কোম্পানি ছিল গ্রামীণফোন। কোম্পানিটির শেয়ারদর কমেছে আজ ২ টাকা ৯০ পয়সা। যে কারণে ডিএসইর সূচক কমেছে ৬.০৭ পয়েন্ট।

একইভাবে আজ ডিএসইর কমিয়েছে রেনাটা ৫.২৪ পয়েন্ট, বেক্সিমকো ফার্মা ৪.৫৬ পয়েন্ট, ওয়ালটন হাই-টেক ৪.০৬ পয়েন্ট, বিকন ফার্মা ২.৪২ পয়েন্ট, পূবালী ব্যাংক ২.৩২ পয়েন্ট, ফরচুন সুজ ১.৬৬ পয়েন্ট, আইএফআইসি ব্যাংক ১.৫৮ পয়েন্ট এবং কোহিনুর কেমিক্যালস ১.৫৬ পয়েন্ট।

Facebook Comments Box
বিষয় :
Share
advertisement

Posted ৪:৫০ পিএম | বুধবার, ২৭ মার্চ ২০২৪

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com