যমুনা ব্যাংকের চেয়ারম্যানের মেয়াদ বাড়ল আরও এক বছর

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৭ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট

যমুনা ব্যাংকের চেয়ারম্যানের মেয়াদ বাড়ল আরও এক বছর
Share

যমুনা ব্যাংক পিএলসির চেয়ারম্যান মো. সাইদুল ইসলামের মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে । সম্প্রতি কোম্পানিটির বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে তার এই মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত হয়।

সাইদুল ইসলাম গত বছরের (২০২৩ সাল) ২৮ এপ্রিল যমুনা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি নতুন প্রজন্মের একজন প্রগতিশীল ও দক্ষ ব্যবসায়ী। ২০১০ সাল থেকে দেশের স্বনামধন্য শিল্পগোষ্ঠী ফেবিয়ান গ্রুপের বিভিন্ন কোম্পানির পরিচালক তিনি। এ ছাড়া তিনি ফ্রক্স মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ইকো অ্যাডভান্সড কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান।

১৯৮১ সালে কুমিল্লার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন সাইদুল ইসলাম। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলামের জ্যেষ্ঠ পুত্র। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল এবং ঢাকা কমার্স কলেজে অধ্যয়ন করেন তিনি। তারপর যুক্তরাজ্যের কভেন্ট্রি ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন। তিনি দেশে-বিদেশে অসংখ্য ট্রেনিং প্রোগ্রাম ও সেমিনারে অংশগ্রহণ করেছেন।

Facebook Comments Box
Share
advertisement

Posted ২:৩৭ পিএম | রবিবার, ০৭ এপ্রিল ২০২৪

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

April 2024
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com