মার্জিন বিধিমালার খসড়া সংশোধনীতে অংশীজনের মতামত চাইল বিএসইসি

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২০ জুলাই ২০২৬   |   প্রিন্ট

মার্জিন বিধিমালার খসড়া সংশোধনীতে অংশীজনের মতামত চাইল বিএসইসি
Share

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫-এর খসড়া সংশোধনীর ওপর সংশ্লিষ্ট অংশীজন, বাজারসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের মতামত, পরামর্শ এবং আপত্তি আহ্বান করেছে। কমিশন জানিয়েছে, প্রাপ্ত মতামত পর্যালোচনার পর প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জনের মাধ্যমে বিধিমালাটি চূড়ান্ত করা হবে।

সোমবার (২০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএসইসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে খসড়া সংশোধনী-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে কমিশনের ওয়েবসাইটেও খসড়া সংশোধনী এবং সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি উন্মুক্ত করা হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট সবাইকে তাদের মতামত, পরামর্শ বা আপত্তি কমিশনের কাছে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

বিএসইসি জানিয়েছে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ অনুযায়ী কোনো বিধিমালা প্রণয়ন বা সংশোধনের আগে অংশীজনের মতামত গ্রহণ একটি নিয়মিত ও আইনসম্মত প্রক্রিয়া। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই খসড়া সংশোধনীটি জনমতের জন্য প্রকাশ করা হয়েছে।

কমিশন আরও জানিয়েছে, প্রাপ্ত মতামত, পরামর্শ ও আপত্তিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। পর্যালোচনা শেষে প্রয়োজনীয় সংশোধন, সংযোজন বা পরিমার্জন করে বিধিমালাটি চূড়ান্ত করা হবে। এরপর সরকারি গেজেটে প্রকাশের মাধ্যমে এটি কার্যকর হবে।

বিএসইসি স্পষ্ট করেছে, বর্তমানে প্রকাশিত খসড়া সংশোধনীটি কেবল একটি প্রস্তাবনা; এটি কোনো চূড়ান্ত বিধিমালা নয়। তাই অসম্পূর্ণ তথ্য, ভুল ব্যাখ্যা বা বিভিন্ন ধরনের অনুমানের ভিত্তিতে বিভ্রান্ত বা উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই।

সংবাদ বিজ্ঞপ্তিতে কমিশন জানায়, বিনিয়োগকারীদের স্বার্থ ও সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই প্রস্তাবিত সংশোধনী প্রস্তুত করা হয়েছে। এর লক্ষ্য বিদ্যমান মার্জিন বিধিমালাকে আরও সহজ, বাস্তবসম্মত, ব্যবহারবান্ধব ও কার্যকর করা। অংশীজনের মতামতের ভিত্তিতে চূড়ান্ত সংশোধনী এমনভাবে প্রণয়ন করা হবে, যাতে তা বিনিয়োগকারীবান্ধব হওয়ার পাশাপাশি পুঁজিবাজারের উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়ক হয়।

একই সঙ্গে কমিশন আশা প্রকাশ করেছে, সংশ্লিষ্ট অংশীজন গঠনমূলক মতামত প্রদান করবেন এবং গণমাধ্যমও খসড়া সংশোধনী ও এর আইনগত প্রক্রিয়া যথাযথভাবে উপস্থাপন করবে, যাতে বিনিয়োগকারীদের মধ্যে অপ্রয়োজনীয় বিভ্রান্তি বা উদ্বেগের সৃষ্টি না হয়।

 

/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ২:০৯ পিএম | সোমবার, ২০ জুলাই ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com