কর্ণফুলি ইন্স্যুরেন্সের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

  |   বৃহস্পতিবার, ০১ মে ২০২৫   |   প্রিন্ট

কর্ণফুলি ইন্স্যুরেন্সের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
Share

কর্ণফুলি ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

বুধবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র ম‌তে, সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ই‌পিএস) হয়েছে ২ টাকা ১৫ পয়সা । আগের বছর শেয়ার প্রতি ১ টাকা ৮৯ পয়সা আয় হয়েছিল।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২২ টাকা ৭৫ পয়সা।

আগামী ৩০ জুলাই, বুধবার সকাল সাড়ে ১১টায় ডিজিটাল পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য ২৮ মে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ।

 

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৯:৫৮ পিএম | বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com