বীমা খাতের ৫ কোম্পানির প্রথম প্রান্তিক প্রকাশ

  |   বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫   |   প্রিন্ট

বীমা খাতের ৫ কোম্পানির প্রথম প্রান্তিক প্রকাশ
Share

পুঁজিবাজারে তালিকাভূক্ত বীমা খাতের ৫টি নন লাইফ বীমা কোম্পানি বুধবার (১৪ মে) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করে। গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা কোম্পানিগুলো হচ্ছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স (বিজিআইসি), বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স,  প্রগতি ইন্স্যুরেন্স, ইসলামী কর্মাশিয়াল ইন্স্যুরেন্স ও রিলায়েন্স ইন্স্যুরেন্স। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৭ পয়সা। গত বছরও একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৬৪ পয়সা। গত ৩১ মার্চ ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ৭৮ পয়সা।

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০১ টাকা ০৬ পয়সা। গত বছরও একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৮১ পয়সা। গত ৩১ মার্চ ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৯ টাকা ৫১ পয়সা।

প্রগতি ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১২ পয়সা। গত বছরও একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ১৩ পয়সা। গত ৩১ মার্চ ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৯ টাকা ৩৬ পয়সা।

ইসলামী কর্মাশিয়াল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২২ পয়সা। গত বছরও একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৩২ পয়সা। গত ৩১ মার্চ ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ৪৫ পয়সা।

রিলায়েন্স ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৭ পয়সা। গত বছরও একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৯৬ পয়সা। গত ৩১ মার্চ ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬৮ টাকা ৬১ পয়সা।

 

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১১:৫৬ এএম | বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com