ঈদুল আজহার ছুটিতে যেসব এলাকায় ব্যাংক খোলা থাকবে

  |   রবিবার, ২৫ মে ২০২৫   |   প্রিন্ট

ঈদুল আজহার ছুটিতে যেসব এলাকায় ব্যাংক খোলা থাকবে
Share

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি শুরু হচ্ছে (৫ জুন) বৃহস্পতিবার থেকে। পোশাক খাতে কর্মরতদের বেতন দেওয়ার সুবিধার্থে ৫ জুন এবং আমদানি ও রপ্তানিমুখী শিল্পের সুবিধার্থে ১১ ও ১২ জুন নির্দিষ্ট এলাকায় কিছু ব্যাণিজ্যিক ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (২৫ মে) এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, আগামী ৫ জুন ঈদুল আজহার আগে তৈরি পোশাকশিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক রপ্তানি বিল বিক্রির জন্য এবং ওই শিল্পে কর্মরতদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে পোশাকশিল্পের লেনদেনে সংশ্লিষ্ট এলাকার বাণিজ্যিক ব্যাংকের শাখাসমূহ নিরাপত্তা নিশ্চিত করে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। এলাকাগুলোর মধ্যে রয়েছে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাকশিল্প সংশ্লিষ্ট এলাকা। ব্যাংক খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত তবে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

এছাড়া ঔষধ শিল্পখাতসহ আমদানি ও রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান/গ্রাহকের গুরুত্বপূর্ণ ও বৈদেশিক লেনদেন সম্পদানের লক্ষ্যে ১১ জুন ও ১২ জুন বুধবার ও বৃহিস্পতিবার সরকারি ছুটির দিন ব্যাংকের স্বীয় বিবেচনায় ঢাকা, চট্টগ্রাম ও অন্যান্য গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকার অথরাইজড ডিলার (এডি) শাখা সীমিত পরিসরে খোলা থাকবে। ব্যাংক খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত তবে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

 

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১২:৪৭ পিএম | রবিবার, ২৫ মে ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com