শিরোনাম >>
শিরোনাম >>

রমজান মাসে মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের

  |   রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট

রমজান মাসে মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের
Share

হাইকোর্ট সোমবার (১৫ ফেব্রুয়ারি) রমজান মাসে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। আদালতের এই সিদ্ধান্ত অনুসারে ১৮ ফেব্রুয়ারি থেকে পুরো রমজান মাস বিদ্যালয় বন্ধ থাকবে।

বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চ এই আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল।

এর আগে ৫ জানুয়ারি একই আইনজীবী সরকারকে আইনি নোটিশ পাঠিয়ে রমজান মাসে বিদ্যালয় বন্ধ রাখার অনুরোধ করেছিলেন। নোটিশে বলা হয়, বাংলাদেশের ৯৮ শতাংশ নাগরিক মুসলমান এবং স্বাধীনতার পর থেকে রমজান মাসে স্কুল বন্ধ রাখার প্রচলন রয়েছে। শিশু-কিশোরদের সারাদিন বিদ্যালয়ে পাঠানো ও ক্লাস করানো তাদের রোজা পালন ও ধর্মীয় আচার প্র্যাকটিসে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এছাড়া শহরগুলোতে যানজট ও জনদুর্ভোগের সম্ভাবনা থাকে।

হাইকোর্ট এই নোটিশের আলোকে ১৮ ফেব্রুয়ারি থেকে বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত দেন।

প্রতিদিনের অর্থনীতি/জেবি
Facebook Comments Box
Share
advertisement

Posted ৪:৪৪ পিএম | রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com