ডিএসইতে দরপতনের ধাক্কা, তলানিতে লেনদেন

  |   বুধবার, ২৮ মে ২০২৫   |   প্রিন্ট

ডিএসইতে দরপতনের ধাক্কা, তলানিতে লেনদেন
Share

সপ্তাহের পঞ্চম কার্যদিবস বুধবার বড় ধরনের দরপতনের মধ্য দিয়ে শেষ হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ ডিএসইতে মোট ২৯৫ কোম্পানির শেয়ারদর কমেছে,‍ পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণও।

ডিএসই সূত্রে জানা গেছে, দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬২.৭২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪,৬১৫ পয়েন্টে। অপরদিকে শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ১৬.২৯ পয়েন্ট কমে নেমে এসেছে ১,০৮০ পয়েন্টে এবং নির্বাচিত কোম্পানির সূচক ডিএস৩০ কমেছে ১৫.৮১ পয়েন্ট, যা বর্তমানে অবস্থান করছে ১,৭০৮ পয়েন্টে।

আজ মোট লেনদেনের পরিমাণ ছিল ২৬৪ কোটি ৯৮ লাখ টাকা, যা আগের কার্যদিবসে ছিল ২৭২ কোটি ৭৪ লাখ টাকা। অর্থাৎ আগের দিনের তুলনায় লেনদেন কমেছে প্রায় ৭.৭৬ কোটি টাকা।

আজ ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৬৩টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, ২৯৫টি কোম্পানির দর কমেছে, এবং ৪০টি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৪:১৭ পিএম | বুধবার, ২৮ মে ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com