কাঁচাপাট রপ্তানিকারকদের পুনঃতফসিল সুবিধার সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক

  |   সোমবার, ১৩ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট

কাঁচাপাট রপ্তানিকারকদের পুনঃতফসিল সুবিধার সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক
Share

কাঁচাপাট রপ্তানিকারকদের চলমান আর্থিক সমস্যার সমাধানে ঋণ পুনঃতফসিলের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এই খাতের রপ্তানিকারকরা ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত পুনঃতফসিল সুবিধা গ্রহণের জন্য ব্যাংকের কাছে আবেদন করতে পারবেন।

সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে এ-সংক্রান্ত সার্কুলার জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কাঁচাপাট রপ্তানিকারকরা ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখ ভিত্তিক ঋণ স্থিতির ২ শতাংশ ডাউন পেমেন্ট জমা দিয়ে পুনরায় দুই বছরের মরাটোরিয়ামসহ পুনঃতফসিল সুবিধা নিতে পারবেন।

এর আগে, ২০২২ সালের সার্কুলার অনুযায়ী এ সুবিধা গ্রহণের সময়সীমা সার্কুলার জারির পর ৬ মাস পর্যন্ত নির্ধারিত ছিল। কিন্তু নানা কারণে অধিকাংশ রপ্তানিকারক নির্ধারিত সময়ে আবেদন করতে পারেননি বলে জানা যায়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এ বিষয়ে পূর্ববর্তী সার্কুলারগুলোর অন্যান্য শর্ত ও নির্দেশনা অপরিবর্তিত থাকবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারার ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।

 

প্রতিদিনের অর্থনীতি/জেবি
Facebook Comments Box
Share
advertisement

Posted ৪:৫১ পিএম | সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com