বাংলাদেশ ব্যাংকের ইডি হলেন আরিফুজ্জামান

  |   বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট

বাংলাদেশ ব্যাংকের ইডি হলেন আরিফুজ্জামান
Share

বাংলাদেশ ব্যাংকের অভিজ্ঞ কর্মকর্তা মো. আরিফুজ্জামান নির্বাহী পরিচালক (ইডি) পদে পদোন্নতি পেয়েছেন। গত ১ ডিসেম্বর তাকে এ পদোন্নতি দেওয়া হয়। এর আগে তিনি বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসে পরিচালক (বৈদেশিক মুদ্রা) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়। বাংলাদেশ ব্যাংকে যোগদানের আগে তিনি একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন, এসএমই বিভাগ, কৃষিঋণ পরিদর্শন বিভাগ এবং বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতেও গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি।

শিক্ষাজীবনে মো. আরিফুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। দাপ্তরিক প্রয়োজনে বিভিন্ন সময় তিনি ভারত, সিঙ্গাপুর, জার্মানি, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, ফিলিপাইন ও শ্রীলঙ্কাসহ নানা দেশে গিয়ে সভা, সেমিনার ও প্রশিক্ষণে অংশ নিয়েছেন।

 

প্রতিদিনের অর্থনীতি/এসআর
Facebook Comments Box
Share
advertisement

Posted ৯:৪৫ পিএম | বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com