নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১২ মে ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০২৫ সালের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ সুপারিশ করেছে।
লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ জুন সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৭ জুন।
Posted ১০:১৫ এএম | মঙ্গলবার, ১২ মে ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity