ডিএসইতে সূচকের পতনে সপ্তাহ শুরু

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৭ মে ২০২৬   |   প্রিন্ট

ডিএসইতে সূচকের পতনে সপ্তাহ শুরু
Share

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৭ মে) দেশের পুঁজিবাজারে নেতিবাচক প্রবণতা দেখা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়েই সপ্তাহের প্রথম দিনের লেনদেন শেষ হয় পাশাপাশি কমেছে মোট লেনদেনের পরিমাণও।

ডিএসই সূত্রে জানা যায়, দিন শেষে বাজারে সূচকের মিশ্র ও নিম্নমুখী প্রবণতা দেখা দেয়। তবে কিছু কোম্পানির শেয়ারের দর বৃদ্ধির ধারা থাকলেও সামগ্রিকভাবে বাজার ছিল চাপের মধ্যে।

বাজারের প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৯.০৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২২৬ পয়েন্টে। অন্যদিকে, ‘ডিএসইএস’ সূচক ৩.৫৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬২ পয়েন্টে এবং ‘ডিএস-৩০’ সূচক ১১.১১ পয়েন্ট কমে নেমেছে ১ হাজার ৯৭০ পয়েন্টে।

লেনদেনের পরিসংখ্যানে দেখা যায়, ডিএসইতে মোট ৮৬৮ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৯৯৭ কোটি ৩০ লাখ টাকা। ফলে একদিনের ব্যবধানে লেনদেনেও উল্লেখযোগ্য পতন লক্ষ্য করা গেছে।

মোট ৩৯২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১১৯টি কোম্পানির দর বৃদ্ধি পেলেও ২২৮টির দর কমেছে। অপরদিকে ৪৫টি কোম্পানির শেয়ারের দর অপরিবর্তিত ছিল।

 

/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৩:০৭ পিএম | রবিবার, ১৭ মে ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com