ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ‘এএএ’ ক্রেডিট রেটিং বহাল

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৩ মে ২০২৬   |   প্রিন্ট

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ‘এএএ’ ক্রেডিট রেটিং বহাল
Share

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি দীর্ঘমেয়াদি ক্রেডিট রেটিং ‘এএএ’ বহাল রেখেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। একই সঙ্গে কোম্পানিটির রেটিং আউটলুক ‘স্টেবল’ বা স্থিতিশীল হিসেবে পুনঃনির্ধারণ করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অ্যাকচুয়ারিয়াল ভ্যালুয়েশন রিপোর্ট (৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত), ৩১ মার্চ ২০২৬ সমাপ্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, এবং রেটিং ঘোষণার সময় পর্যন্ত প্রাপ্ত অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে এ রেটিং প্রদান করা হয়েছে।

সিআরএবির মূল্যায়নে বলা হয়েছে, ‘এএএ’ হলো সর্বোচ্চ মানের ক্রেডিট রেটিং, যা কোনো প্রতিষ্ঠানের শক্তিশালী আর্থিক সক্ষমতা, দায় পরিশোধে উচ্চ সক্ষমতা এবং টেকসই ব্যবসায়িক অবস্থান নির্দেশ করে। অন্যদিকে ‘স্টেবল’ আউটলুক ভবিষ্যতেও কোম্পানিটির আর্থিক ভিত্তি স্থিতিশীল থাকার সম্ভাবনার ইঙ্গিত দেয়।

বাজার বিশ্লেষকদের মতে, এ ধরনের উচ্চ রেটিং কোম্পানির প্রতি বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সহায়ক হয় এবং দীর্ঘমেয়াদে ব্যবসায়িক স্থিতিশীলতার ইতিবাচক বার্তা দেয়।

 

/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১১:২৯ এএম | শনিবার, ২৩ মে ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com