বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আলহাজ্ব মকবুল হোসেনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

প্রতিদিনের অর্থনীতি ডেস্ক   |   রবিবার, ২৪ মে ২০২৬   |   প্রিন্ট

বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আলহাজ্ব মকবুল হোসেনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ
Share

বিশিষ্ট শিল্পোদ্যোক্তা, শিক্ষানুরাগী, সমাজসেবী ও আইনজীবী আলহাজ্ব মকবুল হোসেন–এর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ (২৪ মে)। ২০২০ সালের এই দিনে তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

আলহাজ্ব মকবুল হোসেন ১৯৫০ সালের ১৫ মার্চ মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরের টঙ্গীবাড়ী উপজেলার ডুলিহাটা গ্রামে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই তিনি মেধা, নেতৃত্বগুণ ও সাংগঠনিক দক্ষতার পরিচয় দেন। জগন্নাথ কলেজ থেকে এইচএসসি পাসের পর তিনি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হন এবং ১৯৭২ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে এলএলবি ডিগ্রি সম্পন্ন করে আইন পেশায় যুক্ত হন। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং ঢাকা বার অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য ছিলেন।

কর্মজীবনে তিনি দেশের ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, শিল্প-বাণিজ্য ও শিক্ষাখাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তার হাত ধরেই প্রতিষ্ঠিত হয় সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, মধুমতি ব্যাংক, সন্ধানী লাইফ ফাইন্যান্স, সন্ধানী ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি, এমিকো ল্যাবরেটরিজ, পান্না টেক্সটাইল স্পিনিং মিলস এবং মোনা গ্রুপ অব গার্মেন্টস ইন্ডাস্ট্রিজসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

শিক্ষা ও স্বাস্থ্য খাতেও তিনি রেখে গেছেন গুরুত্বপূর্ণ অবদান। তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সিটি ইউনিভার্সিটি, আলহাজ্ব মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ, এম এইচ শমরিতা হাসপাতাল অ্যান্ড মেডিকেল কলেজ, এম এইচ শমরিতা মেডিকেল কলেজ ডেন্টাল ইউ‌নিট, মোহাম্মদপুর ইসলামিক সেন্টার, হাফেজিয়া জামিয়া মাদ্রাসা এবং মোহাম্মদ আলী গলবাহার হাসপাতাল।

বহুমাত্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি শেরেবাংলা জাতীয় স্বর্ণপদক, বঙ্গবন্ধু জাতীয় স্বর্ণপদক, শহীদ সোহরাওয়ার্দী জাতীয় স্বর্ণপদক, বিচারপতি আবু সাঈদ স্বর্ণপদক এবং শহীদ বদিউজ্জামান স্বর্ণপদকসহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হন।

তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। শুভানুধ্যায়ী, সহকর্মী ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকেও মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।

 

/জে‌বি
Facebook Comments Box
Share
advertisement

Posted ১:৪৯ এএম | রবিবার, ২৪ মে ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com