উৎসে কর তদারকিতে উদ্যোক্তাদের হয়রানি না করার আহ্বান ডিসিসিআইর

প্রতিদিনের অর্থনীতি ডেস্ক   |   সোমবার, ২০ জুলাই ২০২৬   |   প্রিন্ট

উৎসে কর তদারকিতে উদ্যোক্তাদের হয়রানি না করার আহ্বান ডিসিসিআইর
Share

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উৎসে কর (টিডিএস) কর্তন, জমা ও যাচাইকরণ কার্যক্রম জোরদারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। তবে এ কার্যক্রম পরিচালনার সময় ব্যবসায়ীদের অযথা হয়রানি না করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সোমবার (২০ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, যেসব প্রতিষ্ঠান এখনো শতভাগ কর-অনুবর্তিতা (কমপ্লায়েন্স) নিশ্চিত করতে পারেনি, তাদের প্রয়োজনীয় সময় ও সুযোগ দেওয়া উচিত। এতে তারা আইন অনুযায়ী নিজেদের কার্যক্রম গুছিয়ে নেওয়ার সুযোগ পাবে।

তিনি বলেন, সরকারের রাজস্ব আহরণ বাড়ানোর পাশাপাশি করজাল সম্প্রসারণে অটোমেশন ও ডিজিটাল ব্যবস্থার কার্যকর ব্যবহার নিশ্চিত করা জরুরি। এতে ব্যবসায়ীদের অপ্রয়োজনীয় ভোগান্তি কমবে এবং রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বাড়বে।

ডিসিসিআইর মতে, রাজস্ব আহরণ এবং ব্যবসাবান্ধব পরিবেশ—উভয় লক্ষ্যই একসঙ্গে অর্জন করা সম্ভব। এজন্য এনবিআরের সঙ্গে বেসরকারি খাতের গঠনমূলক সংলাপ অব্যাহত রাখা এবং ব্যবসায়ীদের কর-অনুবর্তিতা বাড়াতে সরকার ও বেসরকারি খাতকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

উল্লেখ্য, গত ১৯ জুলাই এনবিআর জানায়, আয়কর আইন, ২০২৩-এর ১৪৭ ধারার আওতায় উৎসে কর যথাযথভাবে কর্তন ও সরকারি কোষাগারে জমা নিশ্চিত করতে দেশব্যাপী বিশেষ মনিটরিং কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রমে কর কর্মকর্তারা বিভিন্ন প্রতিষ্ঠানে সরেজমিন পরিদর্শন, হিসাব-সংক্রান্ত নথি যাচাই এবং ডিজিটাল তথ্য পরীক্ষা করছেন।

এনবিআরের তথ্য অনুযায়ী, আইন অনুসারে কর কর্মকর্তারা প্রয়োজনে প্রতিষ্ঠানের হিসাবের বই, ভাউচার, ব্যাংক স্টেটমেন্ট, ডিজিটাল রেকর্ড, ক্লাউড সার্ভার এবং অন্যান্য ইলেকট্রনিক তথ্য পরীক্ষা করতে পারবেন। এসব ক্ষমতা সঠিকভাবে প্রয়োগের পাশাপাশি ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছে ডিসিসিআই।

 

/জে‌বি
Facebook Comments Box
Share
advertisement

Posted ৮:৩৯ পিএম | সোমবার, ২০ জুলাই ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com