আরো ছয় বীমা কোম্পানির দ্বিতীয় প্রান্তিক সংক্রান্ত বোর্ড সভার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২০ জুলাই ২০২৬   |   প্রিন্ট

আরো ছয় বীমা কোম্পানির দ্বিতীয় প্রান্তিক সংক্রান্ত বোর্ড সভার তারিখ ঘোষণা
Share

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ছয়টি কোম্পানি চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন, ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের জন্য পরিচালনা পর্ষদের সভার সময়সূচি ঘোষণা করেছে। কোম্পানিগুলো হচ্ছে- গ্লোবাল ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স, অগ্রণী ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স ও  ইস্টার্ণ ইন্স্যুরেন্স।

সোমবার (২০ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, অগ্রণী ইন্স্যুরেন্স পিএলসি’র পরিচালনা পর্ষদের সভা আগামী ২২ জুলাই (বুধবার) দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন ২০২৬ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি তা অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসি ও রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ২৩ জুলাই (বৃহস্পতিবার) বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি’র পরিচালনা পর্ষদের সভা।

পিপলস ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের সভা আগামী ২৬ জুলাই বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে এবং ইস্টার্ণ ইন্স্যুরেন্সের সভা আগামী ২৮ জুলাই বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন ২০২৬ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি তা অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১২:১৬ পিএম | সোমবার, ২০ জুলাই ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com