দ্বিতীয় প্রান্তিকে প্রগতি ইন্স্যুরেন্সের আয় বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২০ জুলাই ২০২৬   |   প্রিন্ট

দ্বিতীয় প্রান্তিকে প্রগতি ইন্স্যুরেন্সের আয় বেড়েছে
Share

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান প্রগতি ইন্স্যুরেন্স পিএলসি চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে আগের বছরের একই সময়ের তুলনায় আয় বেড়েছে। একই সঙ্গে বেড়েছে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য এবং পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ।

সোমবার (২০ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে দেখা যায়, ২০২৬ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫২ পয়সা। আগের বছরের একই সময়ে, পুনঃসমন্বয়কৃত হিসাবে যা ছিল ১ টাকা ২৩ পয়সা।

চলতি বছরের প্রথম ছয় মাসে, অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ৩ টাকা ১১ পয়সা। আগের বছরের একই সময়ে পুনঃসমন্বয়কৃত হিসাবে এ আয় ছিল ২ টাকা ২৬ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ হয়েছে ২ টাকা। আগের বছরের একই সময়ে এটি ছিল ঋণাত্মক ৫৮ পয়সা।

অন্যদিকে, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫৭ টাকা ৪৩ পয়সা, যা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পুনঃসমন্বয়কৃত হিসাবে ছিল ৫৫ টাকা ৬৯ পয়সা।

 

/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১০:৫৮ এএম | সোমবার, ২০ জুলাই ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com