প্রাইম ব্যাংকের ৯ উদ্যোক্তা-পরিচালকের ১ কোটি ১ লাখ শেয়ার কেনার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৭ জুন ২০২৬   |   প্রিন্ট

প্রাইম ব্যাংকের ৯ উদ্যোক্তা-পরিচালকের ১ কোটি ১ লাখ শেয়ার কেনার ঘোষণা
Share

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংক পিএলসির ৯ জন পরিচালক, স্পন্সর পরিচালক ও করপোরেট পরিচালক কোম্পানিটির মোট ১ কোটি ১ লাখ ৭৮ হাজার ৮৬৬টি শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। তারা আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটের মাধ্যমে বিদ্যমান বাজারদরে এসব শেয়ার ক্রয় করবেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, ব্যাংকটির পরিচালক এস. এম. তামজিদ ৯ লাখ ৭১ হাজার ১৪০টি, নাফিস সিকদার ১২ লাখ ১৭ হাজার ৩৮৬টি, তানভীর এ. চৌধুরী ৯ লাখ ৭০ হাজার ৯৭৩টি এবং আজম জে. চৌধুরী ৯ লাখ ৯০ হাজার ৩১৯টি শেয়ার কেনার আগ্রহ প্রকাশ করেছেন।

এছাড়া স্পন্সর পরিচালক মো. শাহাদাত হোসেন ৯ লাখ ৭১ হাজার ৫৮২টি এবং কাজী সিরাজুল ইসলাম ৯ লাখ ৭১ হাজার ৭৯৭টি শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।

অন্যদিকে করপোরেট পরিচালক এমজেএল বাংলাদেশ পিএলসি ১৯ লাখ ৪৬ হাজার ৫৭২টি, ইউনিগ্লোরি সাইকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৯ লাখ ৭৮ হাজার ৫৯০টি এবং ইসি হোল্ডিংস লিমিটেড ১১ লাখ ৬০ হাজার ৫০৭টি শেয়ার কেনার সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, ঘোষণাকৃত সব শেয়ার আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ব্লক মার্কেটের মাধ্যমে বিদ্যমান বাজারদরে ক্রয় সম্পন্ন করা হবে।

 

 

/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১:৫০ পিএম | বুধবার, ১৭ জুন ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com