বিএসইসি চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬   |   প্রিন্ট

বিএসইসি চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগ
Share

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ চার কমিশনার একযোগে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৪ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে তারা পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং চার কমিশনার—মো. মহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ এবং মো. সাইফুদ্দিন।

জানা যায়, খন্দকার রাশেদ মাকসুদ ২০২৪ সালের ১৮ আগস্ট চার বছরের জন্য বিএসইসি চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। একই বছরের বিভিন্ন সময়ে কমিশনার হিসেবে যোগ দেন মো. মহসীন চৌধুরী (২ জুন), মো. আলী আকবর (২৮ আগস্ট), ফারজানা লালারুখ (৩ সেপ্টেম্বর) এবং সর্বশেষ মো. সাইফুদ্দিন (২০২৫ সালের ২৯ জুলাই)।

সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে কয়েকজন আজই অর্থ মন্ত্রণালয়ে সাক্ষাৎ করতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পদত্যাগের পর বিএসইসির বিদায়ী চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের একটি বক্তব্য প্রেস বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়। সেখানে তিনি জানান, ২১ মাস আগে অস্থির সময়ের মধ্যে তিনি দায়িত্ব গ্রহণ করেন এবং তখন থেকেই বাজার সংস্কার ও আইনি কাঠামো শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়।

তিনি বলেন, এই সময়ে বিএসইসি পাঁচটি বিধিমালা গেজেট আকারে প্রকাশ করেছে। পাশাপাশি করপোরেট গভর্ন্যান্স, নিরীক্ষা ও করপোরেট পুনর্গঠন সংক্রান্ত তিনটি খসড়া বিধিমালা জনমতের জন্য উন্মুক্ত করা হয়েছে। এছাড়া ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডসহ নতুন আইন প্রণয়নের কাজও এগিয়েছে।

বিদায়ী চেয়ারম্যান আরও দাবি করেন, বাজারে শৃঙ্খলা ফেরাতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে এবং মধ্যস্থতাকারী ও ইস্যুকারীদের জন্য নিয়মভিত্তিক স্বাধীন কার্যক্রম নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে।

/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১২:০২ পিএম | বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com