সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক ও ইবিএলের ‘এএএ’ ক্রেডিট রেটিং

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৭ জুন ২০২৬   |   প্রিন্ট

সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক ও ইবিএলের ‘এএএ’ ক্রেডিট রেটিং
Share

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন ব্যাংক—সিটি ব্যাংক পিএলসি, প্রাইম ব্যাংক পিএলসি এবং ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)-এর দীর্ঘমেয়াদি ‘এএএ’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-১’ ক্রেডিট রেটিং দিয়েছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (ক্র্যাব)। একই সঙ্গে ব্যাংক তিনটির রেটিং আউটলুক ‘স্ট্যাবল’ বা স্থিতিশীল রাখা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত তথ্যে বলা হয়েছে, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত প্রাপ্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে ব্যাংকগুলোর এ রেটিং নির্ধারণ করা হয়েছে।

ক্র্যাবের মূল্যায়ন অনুযায়ী, সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংক দীর্ঘমেয়াদে ‘এএএ’ রেটিং অর্জন করেছে, যা সর্বোচ্চ ঋণমান নির্দেশ করে। একই সঙ্গে স্বল্পমেয়াদে ‘এসটি-১’ রেটিংও বহাল রয়েছে, যা স্বল্পমেয়াদি দায় পরিশোধে অত্যন্ত শক্তিশালী সক্ষমতার প্রতিফলন।

এছাড়া তিনটি ব্যাংকের ক্ষেত্রেই ‘স্ট্যাবল আউটলুক’ বজায় রাখা হয়েছে, যা ভবিষ্যতেও তাদের আর্থিক সক্ষমতা ও কার্যক্রমে স্থিতিশীলতা অব্যাহত থাকার প্রত্যাশা প্রকাশ করে।

উল্লেখ্য, ক্রেডিট রেটিং কোনো প্রতিষ্ঠানের আর্থিক শক্তি, দায় পরিশোধ সক্ষমতা, সম্পদের মান, ব্যবস্থাপনা দক্ষতা এবং সামগ্রিক ঝুঁকি পরিস্থিতির ওপর ভিত্তি করে নির্ধারণ করা হয়। ‘এএএ’ রেটিংকে ব্যাংকিং খাতে সর্বোচ্চ মানের রেটিং হিসেবে বিবেচনা করা হয়।

 

/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১:১০ পিএম | বুধবার, ১৭ জুন ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com