নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৮ জুন ২০২৬ | প্রিন্ট
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৩১ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২৮ জুন পর্যন্ত দেশের মোট (গ্রস) রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ হাজার ৩১৪ দশমিক ২৫ মিলিয়ন ডলার। একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ হাজার ৭৩৮ দশমিক ৫ মিলিয়ন ডলারে।
রোববার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
এদিকে, চলতি জুনের প্রথম ২৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৪৫ কোটি ২০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় সামান্য কম। তবে চলতি অর্থবছরের ২৭ জুন পর্যন্ত মোট রেমিট্যান্স দাঁড়িয়েছে ৩ হাজার ৫২০ কোটি ৯০ লাখ ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ১৭ দশমিক ৩০ শতাংশ বেশি।
Posted ৯:৪৩ পিএম | রবিবার, ২৮ জুন ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity