মিশ্র সূচকে শেষ হলো লেনদেন, ডিএসইতে হাতবদল ১,৩৫১ কোটি টাকার শেয়ার

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৯ জুন ২০২৬   |   প্রিন্ট

মিশ্র সূচকে শেষ হলো লেনদেন, ডিএসইতে হাতবদল ১,৩৫১ কোটি টাকার শেয়ার
Share

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৯ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়লেও আগের কার্যদিবসের তুলনায় লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭২২ পয়েন্টে অবস্থান করছে। তবে শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ০ দশমিক ২২ পয়েন্ট কমে ১ হাজার ১৫৬ পয়েন্টে নেমে এসেছে। অন্যদিকে, ব্লু-চিপ কোম্পানিগুলোর সূচক ডিএস-৩০ ৩ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৬৬ পয়েন্টে পৌঁছেছে।

দিন শেষে ডিএসইতে মোট ১ হাজার ৩৫১ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৩৭১ কোটি ৩ লাখ টাকা। ফলে টাকার অঙ্কে লেনদেন কিছুটা কমেছে।

আজ মোট ৩৯৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৭৮টি প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে, ১৫৮টির কমেছে এবং ৬৩টির দর অপরিবর্তিত রয়েছে।

 

/এসএ

Facebook Comments Box
Share
advertisement

Posted ৩:০০ পিএম | সোমবার, ২৯ জুন ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com