আমদানি ঋণে সুদের ঝুঁকি কমাতে ফরওয়ার্ড রেট চুক্তির সুযোগ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬   |   প্রিন্ট

আমদানি ঋণে সুদের ঝুঁকি কমাতে ফরওয়ার্ড রেট চুক্তির সুযোগ
Share

বিদেশি মুদ্রায় নেওয়া আমদানি ঋণের সুদের হার ওঠানামাজনিত ঝুঁকি কমাতে নতুন সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে আমদানিকারকরা ব্যাংকের সঙ্গে ফরওয়ার্ড রেট চুক্তির মাধ্যমে ভবিষ্যতের জন্য আগাম সুদের হার নির্ধারণ করতে পারবেন।

বৃহস্পতিবার (২ জুলাই) জারি করা এক প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক এ নির্দেশনা দেয়। এতে বলা হয়েছে, সরবরাহকারী ঋণ (সাপ্লায়ার্স ক্রেডিট) ও ক্রেতা ঋণের (বায়ার্স ক্রেডিট) আওতায় ইউজেন্স ভিত্তিক আমদানির ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে। অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো বিদেশি মুদ্রায় ঋণগ্রহণকারী আমদানিকারকদের সঙ্গে এ ধরনের চুক্তি করতে পারবে।

বাংলাদেশ ব্যাংকের মতে, আন্তর্জাতিক বাজারে মানদণ্ডভিত্তিক সুদের হার, বিশেষ করে এসওএফআর, নিয়মিত ওঠানামা করায় আমদানিকারকদের অর্থায়ন ব্যয়ে অনিশ্চয়তা তৈরি হয়। নতুন এ ব্যবস্থার ফলে আমদানিকারকরা আগেই সুদের হার নির্ধারণ করে নিতে পারবেন, ফলে ভবিষ্যৎ ব্যয় পরিকল্পনা করা সহজ হবে।

তবে কেন্দ্রীয় ব্যাংক স্পষ্ট করেছে, ফরওয়ার্ড রেট চুক্তি শুধুমাত্র ঝুঁকি ব্যবস্থাপনার উদ্দেশ্যে ব্যবহার করা যাবে। এটি অবশ্যই প্রকৃত আমদানি লেনদেনের সঙ্গে সংশ্লিষ্ট হতে হবে এবং কোনো ধরনের জল্পনা-কল্পনা বা ফটকাবাজিমূলক লেনদেনের সুযোগ থাকবে না।

নতুন ব্যবস্থায় নির্দিষ্ট সময়ের জন্য একটি সুদের হার চূড়ান্ত করা হবে। পরে চুক্তিকৃত হার এবং ওই সময়ের প্রচলিত বাজার সুদের হারের পার্থক্যের ভিত্তিতে আর্থিক নিষ্পত্তি সম্পন্ন হবে।

এ ধরনের চুক্তির ক্ষেত্রে ব্যাংকগুলোর জন্যও বেশ কিছু শর্ত আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। চুক্তি থেকে সৃষ্ট ঝুঁকি একই দিনে বিপরীতমুখী লেনদেনের মাধ্যমে সম্পূর্ণ সমন্বয় করতে হবে, যাতে ব্যাংকগুলোর নিজস্ব হিসাবে কোনো বাজারঝুঁকি তৈরি না হয়।

এ ছাড়া মূল্য নির্ধারণে ব্যাংকের মার্জিন সর্বোচ্চ ১০ বেসিস পয়েন্টের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। একই সঙ্গে কোনো ব্যাংকের মোট ফরওয়ার্ড রেট চুক্তির পরিমাণ তার গত ১২ মাসের গড় মাসিক বৈদেশিক মুদ্রা প্রবাহের ২৫ শতাংশের বেশি হতে পারবে না।

সার্কুলারে আন্তর্জাতিক মানসম্মত চুক্তি কাঠামো অনুসরণ, দৈনিক বাজারমূল্যায়ন এবং শক্তিশালী অভ্যন্তরীণ ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপরও জোর দেওয়া হয়েছে। পাশাপাশি চুক্তি আগাম সমাপ্তির ক্ষেত্রে প্রচলিত বাজারদরে নিষ্পত্তি এবং সংশ্লিষ্ট সব নথিপত্র সংরক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে।

 

 

/এসআর
Facebook Comments Box
Share
advertisement

Posted ৬:৪৩ পিএম | বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com