ইউসিবির রাইট শেয়ার ইস্যুতে বিএসইসির অনুমোদন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬   |   প্রিন্ট

ইউসিবির রাইট শেয়ার ইস্যুতে বিএসইসির অনুমোদন
Share

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ প্রক্রিয়ায় ব্যাংকটি প্রায় ৭৭৫ কোটি ১৮ লাখ টাকা মূলধন সংগ্রহ করবে।

মঙ্গলবার (৭ জুলাই) বিএসইসির ১০১৯তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়। কমিশনের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. আবুল কালামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, ইউসিবি ১:২ অনুপাতে রাইট শেয়ার ইস্যু করবে। অর্থাৎ বিদ্যমান প্রতি দুটি সাধারণ শেয়ারের বিপরীতে একজন শেয়ারহোল্ডার একটি করে রাইট শেয়ার পাওয়ার সুযোগ পাবেন।

ব্যাংকটি ১০ টাকা অভিহিত মূল্যে ৭৭ কোটি ৫১ লাখ ৮৭ হাজার ৯৪৯টি রাইট শেয়ার ইস্যু করবে। এর মাধ্যমে ব্যাংকটি ৭৭৫ কোটি ১৮ লাখ ৭৯ হাজার ৪৯০ টাকা সংগ্রহ করবে।

রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে সংগৃহীত অর্থ ব্যাংকের নিয়মিত ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় ব্যবহার করা হবে বলে জানিয়েছে বিএসইসি।

 

/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৪:১০ পিএম | মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com