নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১২ জুলাই ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের দুই কোম্পানি ইউনাইটেড ইন্স্যুরেন্স পিএলসি এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পিএলসি দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার জন্য বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, ইউনাইটেড ইন্স্যুরেন্সের বোর্ড সভা আগামী ১৬ জুলাই বেলা ২টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের বোর্ড সভা।
উভয় কোম্পানির সভায় ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন উপস্থাপন ও পর্যালোচনা করা হবে। পরিচালনা পর্ষদ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করা হবে।
Posted ৬:০২ পিএম | রবিবার, ১২ জুলাই ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity