বিনিয়োগকারীদের কোন লভ্যাংশ দেবে না প্রিমিয়ার ব্যাংক

  |   বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫   |   প্রিন্ট

বিনিয়োগকারীদের কোন লভ্যাংশ দেবে না প্রিমিয়ার ব্যাংক
Share

২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে প্রিমিয়ার ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের কোন লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার (২৭ আগস্ট) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে সমাপ্ত হিসাব বছর (জানুয়ারি-ডিসেম্বর) নিরক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়া হয়।

বৃহস্পতিবার (২৮ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ০৯ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৩ টাকা ৩৭ পয়সা। আলোচ্য সময়ে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৭৩ পয়সা।

আগামী ১৩ অক্টোবর ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১১ সেপ্টেম্বর।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১:২৬ পিএম | বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com