শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ভুয়া ঋণ অ্যাপে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

  |   মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   407 বার পঠিত

ভুয়া ঋণ অ্যাপে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নাম ব্যবহার করে অনলাইনে ভুয়া ঋণ অ্যাপ ও ওয়েবসাইট চালু করেছে একটি প্রতারক চক্র। এসব প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে জনসাধারণকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এক সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি https://dbbloan.com এবং https://bdloan71.com নামের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ ব্যবহার করে ভুয়া ঋণ প্রদানের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব প্ল্যাটফর্মের সঙ্গে বাংলাদেশ ব্যাংক বা আইএমএফের কোনো সম্পর্ক নেই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উল্লিখিত অ্যাপ ও ওয়েবসাইটগুলোতে নিবন্ধনের সময় ব্যবহারকারীদের নাম, ঠিকানা, জন্মতারিখ, মোবাইল নম্বর, ইমেইল ও জাতীয় পরিচয়পত্র নম্বরসহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য চাওয়া হচ্ছে। এতে আর্থিক প্রতারণা ও ব্যক্তিগত তথ্য ফাঁসের ঝুঁকি তৈরি হচ্ছে।

জনসাধারণকে সতর্ক করে বাংলাদেশ ব্যাংক বলেছে, এসব ভুয়া অ্যাপ বা ওয়েবসাইটে কোনো ধরনের তথ্য প্রদান, যোগাযোগ বা লেনদেন না করতে।

কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ‘পরিশোধ ও শিল্পনীতি ব্যবস্থা আইন, ২০২৪’-এর ১৫(২) ধারা অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া অনলাইনে বা অফলাইনে জনসাধারণের কাছ থেকে আমানত গ্রহণ বা ঋণ প্রদান আইনত দণ্ডনীয় অপরাধ। এ অপরাধে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা ৫০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড হতে পারে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এসব প্রতারণামূলক কার্যক্রমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি, জনগণকে যেকোনো আর্থিক লেনদেনের আগে যাচাই-বাছাই ও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

 

প্রতিদিনের অর্থনীতি/আরটি

 

Facebook Comments Box
advertisement

Posted ৬:২৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com