শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নন-লাইফ বীমায় ব্যক্তি এজেন্ট ব্যবস্থা বাতিল কমিশন নিষিদ্ধ

  |   মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   1891 বার পঠিত

নন-লাইফ বীমায় ব্যক্তি এজেন্ট ব্যবস্থা বাতিল কমিশন নিষিদ্ধ

নন-লাইফ বীমা খাতে ব্যক্তি বীমা এজেন্ট ব্যবস্থা বাতিল করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এর ফলে আগামী ১ জানুয়ারি থেকে নন-লাইফ বীমা ব্যবসায় কোনো ব্যক্তি বীমা এজেন্ট থাকবে না এবং ওই সময় থেকে তাদের আর কোনো কমিশন প্রদানের সুযোগও থাকছে না।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মনিরা বেগম স্বাক্ষরিত এক সার্কুলারে এ তথ্য জানানো হয়। সার্কুলারে বলা হয়েছে, বীমা পলিসি গ্রাহকদের স্বার্থ সংরক্ষণ, বীমা কোম্পানিগুলোর আর্থিক ভিত্তি শক্তিশালী করা এবং নন-লাইফ বীমা খাতে শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সার্কুলার বলা হয়, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সুপারিশের পর গত ৩০ নভেম্বর নন-লাইফ বীমা প্রতিষ্ঠানের ব্যক্তি এজেন্ট কমিশন বিষয়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তের ভিত্তিতে এ ব্যবস্থা নেওয়া হয়। এর ধারাবাহিকতায় সব নন-লাইফ বীমাকারীর ব্যক্তি এজেন্ট লাইসেন্স স্থগিত করা হয়েছে। ফলে, উল্লেখ্য বীমা আইন, ২০১০-এর ৫৮(১) ধারার বিধান অনুযায়ী বীমা এজেন্ট ছাড়া অন্য কাউকে কমিশন বা অন্য কোনো নামে পারিশ্রমিক কিংবা পারিতোষিক প্রদানের সুযোগ নেই।

একই সঙ্গে উন্নয়ন কর্মকর্তাদের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা প্রদানের ক্ষেত্রেও নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, উন্নয়ন কর্মকর্তাদের সংগৃহীত প্রিমিয়ামের শতকরা হারে কোনো ধরনের বেতন বা ভাতা প্রদান করা যাবে না। চুক্তিভিত্তিক নিয়োগ ব্যতীত সব উন্নয়ন কর্মকর্তার নিয়োগপত্রে সংশ্লিষ্ট বীমা প্রতিষ্ঠানের নির্ধারিত পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা উল্লেখ করতে হবে এবং সে অনুযায়ী বেতন পরিশোধ করতে হবে।

সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা কর্তৃপক্ষের নির্ধারিত ব্যবস্থাপনা ব্যয়ের জন্য আলাদা ব্যাংক হিসাব থেকে সরাসরি নিজ নিজ ব্যাংক হিসাবে স্থানান্তর অথবা অ্যাকাউন্ট পে চেকের মাধ্যমে পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া উন্নয়ন কর্মকর্তাদের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা সংক্রান্ত বিস্তারিত ত্রৈমাসিক প্রতিবেদন নিয়মিতভাবে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। এই নিয়ম ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে। একই সঙ্গে ২০২৫ সালের অক্টোবর থেকে ডিসেম্বর সময়কালের ত্রৈমাসিক প্রতিবেদনও জমা দেওয়ার নির্দেশ রয়েছে।

সার্কুলারে আরও বলা হয়েছে, এসব বিধিনিষেধ ব্যাংকাসুরেন্স পরিচালনাকারী ব্যাংক এবং ইন্স্যুরটেক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। পাশাপাশি নন-লাইফ বীমা খাতে ব্যক্তি এজেন্ট ও কমিশনসংক্রান্ত বিষয়ে আগে জারি করা একাধিক সার্কুলার ও স্মারক বাতিল করা হয়েছে।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের স্বার্থ সংরক্ষণ, বীমা কোম্পানিগুলোর আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের অনিয়ম দূর করে নন-লাইফ বীমা খাতে শৃঙ্খলা ফেরাতে এই সার্কুলার জারি করা হয়েছে। এটি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

 

প্রতিদিনের অর্থনীতি/আরএস
Facebook Comments Box
advertisement

Posted ৪:০৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com