ডিএসইতে পিই রেশিও কমেছে ২.৭৮ শতাংশ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৬ মার্চ ২০২৪   |   প্রিন্ট

ডিএসইতে পিই রেশিও কমেছে ২.৭৮ শতাংশ
Share

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১০ থেকে ১৪ মার্চ) পর্যন্ত সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। আলোচ্য এ সময়ে ডিএসইর পিই রেশিও কমেছে ২.৭৮ শতাংশ।

শনিবার (১৬ মার্চ) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১২.৫৯ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১২.২৪ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও ০.৩৫ পয়েন্ট বা ২.৭৮ শতাংশ কমেছে।

এর আগের সপ্তাহের শুরুতে (৩ থেকে ৭ মার্চ) ডিএসইর পিই রেশিও ছিল ১২.৯৮ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১২.৫৯ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও ০.৩৯ পয়েন্ট বা ৩ শতাংশ কমেছিল।

উল্লেখ্য, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও (বিএসইসি) মার্জিন ঋণের যোগ্যতা হিসেবে সর্বোচ্চ ৪০ পিই রেশিও বেঁধে দিয়েছে। এ হিসেবে ৪০ পর্যন্ত পিইধারীর শেয়ার বিনিয়োগের জন্য নিরাপদ বলে মনে করে বিএসইসি। সেই হিসেবে গত বৃহস্পতিবার ডিএসইর পিই দাঁড়িয়েছে ১২.২৪ পয়েন্টে।

Facebook Comments Box
Share
advertisement

Posted ৩:২২ পিএম | শনিবার, ১৬ মার্চ ২০২৪

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com