| বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪ | প্রিন্ট
দেশ জেনারেল ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স লিমিটেড ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৪-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার (২৯ মে) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৪ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৩৬ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি অর্থের প্রবাহ বা ক্যাশ-ফ্লো ছিলো -০.০০৫ টাকা। যা আগের বছর -০.৪৯ টাকা ছিলো।
গত ৩১ মার্চ ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ১৪ পয়সা।
Posted ১:৪৯ পিএম | বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity