দেশের বাজারে কমল স্বর্ণ-রুপার দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৩ জুলাই ২০২৬   |   প্রিন্ট

দেশের বাজারে কমল স্বর্ণ-রুপার দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা
Share

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণ ও রুপার দাম। স্থানীয় বাজারে স্বর্ণের মূল্য হ্রাস পাওয়ায় ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারের দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, সোমবার (১৩ জুলাই) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালংকারের দাম ২ হাজার ১০০ টাকা কমে ভ্যাটসহ ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ হাজার ৮০৮ টাকা কমে হয়েছে ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণালংকারের দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।

এর আগে গত ১০ জুলাই ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালংকারের দাম একই পরিমাণ অর্থ, অর্থাৎ ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছিল। মাত্র তিন দিনের ব্যবধানে সেই বৃদ্ধির পুরোটা সমন্বয় করে নতুন মূল্য নির্ধারণ করা হলো।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ১১৭ টাকা কমিয়ে ভ্যাটসহ ৪ হাজার ৬০৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার গহনার দাম ২ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

/জেবি
Facebook Comments Box
Share
advertisement

Posted ১১:৩০ এএম | সোমবার, ১৩ জুলাই ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com