| সোমবার, ০৩ মার্চ ২০২৫ | প্রিন্ট
সম্প্রতি সিলেটের গ্রান্ড সুলতান টি রিসোর্টে এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ম্যানেজার্স কনফারেন্স অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন কোম্পানির চেয়ারম্যান মাজাকাত হারুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান এ বি এম কায়সার, ইসি চেয়ারম্যান আসিফুর রহমান, পিপিসিসিএর চেয়ারম্যান সৈয়দ আল ফারুক, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান লতিফুর বারী, বিনিয়োগ কমিটির চেয়ারম্যান ইয়াসমিন ফেরদৌস, পরিচালক মরিয়ম আক্তার এবং চিফ কনসালটেন্ট মো. আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. বদিউজ্জামান লস্কর।
অনুষ্ঠানে সারাদেশের ব্রাঞ্চ ম্যানেজার্স এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় কোম্পানির ২০২৪ সালের অর্জিত প্রিমিয়াম পর্যালোচনা এবং ২০২৫ সালের লক্ষ্যমাত্রা নির্ধারণ ও পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পরে ব্রাঞ্চ ম্যানেজারদের পারফরমেন্স এর ভিত্তিতে পুরস্কার প্রদান করা হয়। -বিজ্ঞপ্তি
Posted ৪:০১ পিএম | সোমবার, ০৩ মার্চ ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity