এক্সপ্রেস ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

  |   মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫   |   প্রিন্ট

এক্সপ্রেস ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
Share

এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের ৩০ জুন, ২০২৫ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৫-জুন’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সোমবার (২৮ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস ২০ পয়সা আয় হয়েছিল।

চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিক (জানুয়ারি‘২৫-জুন’২৫) ইপিএস হয়েছে ৪৩ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৫১ পয়সা।

৩০ জুন, ২০২৫ তারিখে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৬৮ পয়সা ।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১১:৫৮ এএম | মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com