ওয়ালটনের ১৭৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা

  |   বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট

ওয়ালটনের ১৭৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা
Share

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ১৮৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। যার মধ্যে ১৭৫ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস লভ্যাংশ। বুধবার (৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ঘোষণা দেয়া হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, কোম্পানির সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৪ টাকা ২২ পয়সা। যা আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ৪৪ টাকা ৭৮ পয়সা। সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৯৯ টাকা ৭৪ পয়সা।

আগামী ২৮ অক্টোবর, বেলা ১১ টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ সেপ্টেম্বর।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ

 

Facebook Comments Box
Share
advertisement

Posted ১২:০৫ পিএম | বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com