| মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) প্রধান সূচকের উত্থান হলেও আগের কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেন। তবে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, ডিএসইতে আজ প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৪.৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫০৯ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৭.৭৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৯৪ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক দশমিক ৬০ পয়েন্ট কমে ২ হাজার ১৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ ডিএসইতে মোট ৬৭৪ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৭০৬ কোটি ৩২ লাখ টাকা।
ডিএসইতে আজ ৪০০টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২২১টি কোম্পানির, বিপরীতে ১০৩ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
Posted ৩:১৯ পিএম | মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity